রেল লাইনের ধারে স্ত্রীর মৃতদেহ আর স্ত্রীর মৃতদেহ থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্বামীর রক্তাক্ত ক্ষতবিক্ষত অচৈতন্য দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেধেছে হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যু হয়। ১৯তারিখবিকালে স্বামী স্ত্রী হরিশচন্দ্রপুর বাজারে গিয়েছিলেন। তারপর থেকেই এই দম্পতির কোন খোঁজ নেই। পরিবারের সদস্য হরিশচন্দ্রপুর থানায় নিখোঁজদের নামে মিসিং ডায়েরি করেন। ২০তারিখ মিলনগড় স্টেশনের কাছে রেল লাইনের ট্রাকে স্ত্রী সাহানারা বিবি(৩০) এর মৃতদেহ দেখতে পায় জিআরপি। আর স্ত্রীর মৃতদেহ থেকে প্রায় ৩০০মিটার দূরে স্বামী আবু হায়াতকে ক্ষত বিক্ষত অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জিআরপি। দুইজনকেই অজ্ঞাত পরিচয়ের লাওয়ারিশ হিসাবে জিআরপি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজ গুরুতর জখম স্বামী আবু হায়াতের মৃত্যু হয়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য।পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে হরিশচন্দ্রপুর থানায়। তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KfL3u8VtvOY
মালদা